Recents in Beach

আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

 

আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ


অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যারা বাংলাদেশপন্থী, তাদের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী, আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আজ শনিবার চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র-জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, শ্রমিক, নারী, আলেম-ওলামা—যাঁরা বাংলাদেশপন্থী, তাঁরা সবাই বাংলাদেশে থাকবেন। সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তাঁরা ইতিবাচক প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশে শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করবেন। জনগণকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক একটি শাসনব্যবস্থা কায়েম করবেন।

সরকারের অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরে মাহফুজ আলম বলেন, "আমাদের সরকারের মূল অগ্রাধিকার হলো খুনিদের বিচার করা, গুম-খুন ও ধর্ষণের সুষ্ঠু বিচার নিশ্চিত করা, সমাজে প্রয়োজনীয় সংস্কার আনা এবং অবশ্যই বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। এটি গত ১৬ বছরে সম্ভব হয়নি।"

উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহীউদ্দীন ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, চাঁদপুর নাগরিক কমিটির নেতারা, ইসলামী ছাত্র আন্দোলনের অসংখ্য নেতা-কর্মী এবং ছাত্র-জনতা।

Post a Comment

0 Comments