মুন্নী সাহা ও তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করবে দুদক
সাংবাদিক মুন্নী সাহা ও তাঁর স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা লেনদেনের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এই তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।
আক্তার হোসেন জানান, দুদক (দুর্নীতি দমন কমিশন) মুন্নী সাহা ও তাঁর স্বামী এমএস প্রমোশনের (একটি বিজ্ঞাপনী সংস্থা) মালিক কবির হোসেন তাপসের বিরুদ্ধে ১৩৪ কোটি টাকা ব্যাংক লেনদেন, বর্তমান স্থিতি ১৪ কোটি টাকা এবং জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে, গত অক্টোবরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাব তলব করেছিল।


0 Comments